সড়কে মাদকসেবী চালক শনাক্তে টেস্ট শুরু

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৭:৪৬

সড়কে দুঘর্টনারোধ এবং শৃঙ্খলা ফেরাতে মাদকাসক্ত চালক শনাক্তের পরীক্ষা শুরু করেছে হাইওয়ে পুলিশ। রবিবার সকাল থেকে কক্সবাজার-টেকনাফ সড়কে এই পরীক্ষা শুরু হয়। 

কুমিল্লা হাইওয়ে পুলিশের রিজিয়ন পুলিশ সুপার নজরুল ইসলামের (পিপিএম, বিবিএম) নির্দেশে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের এসআই মহিউদ্দিন আহমদ, এএসআই হারুন অর রশিদ, এটিএসআই আলমগীর হোসেন, শাহেদ, মিশ্র ও মোহাম্মদ রুবেলসহ একটি বিশেষ টহলদল কক্সবাজার-টেকনাফ ড্রাইভারদের মাদক সেবন টেস্ট শুরু করে। 

এই টেস্ট অব্যাহত থাকলে মাদকাসক্ত চালক ছাড়াই সড়কে দুর্ঘটনা কমার পাশাপাশি কিছুটা শৃঙ্খলা ফেরাতে সক্ষম হবে বলে মনে করেন স্থানীরা।

এই ব্যাপারে টেকনাফ সড়কের হোয়াইক্যং হাইওয়ে পুলিশের এসআই মহিউদ্দিন আহমদ জানান, ঊর্ধ্বতন মহলের নির্দেশনায় সড়কে চালকদের মাদক টেস্ট কার্যক্রম শুরু হল। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

ইত্তেফাক/জেডএইচ