অনেক দিন আগের কথা। চীন দেশে ছিল এক মানুষ। মাথাভর্তি তার রাজ্যের বুদ্ধি। নাম নাসিরুদ্দিন আফেন্দি। তার বাড়িতে এক রাতে তিনটা চোর ঢোকে। নাসিরুদ্দিন এক বুদ্ধি আঁটে। ঘরের এক কোণে লুকিয়ে পড়ে।
চোরের দল সারা বাড়ি দামি জিনিস তন্ন তন্ন করে খোঁজে। খুঁজে খুঁজে তারা ভীষণ ক্লান্ত। শেষমেষ তারা ঘরে এক মস্ত কাঠের বাক্স দেখতে পায়। বাক্সের ডালা খুলে বাড়ির মালিককে দেখে চোরদের চোখ তো ছানাবড়া!
‘বাক্সের ভিতরে কী করছ?’ বিস্ময়ভরা গলায় এক চোর নাসিরুদ্দিনের কাছে জানতে চায়।
নাসিরুদ্দিন নরম গলায় বলে, ‘মাফ করুন। বাড়িতে মূল্যবান জিনিসপত্র তেমন কিছুই নেই। সেই লজ্জায় এখানে লুকিয়েছি।’
রূপান্তর: কুতুব আজাদ
