অস্ট্রেলিয়া সফরে অনিশ্চিত হাসান আলী

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২১:১১

স্পোর্টস ডেস্ক

আসন্ন অস্ট্রেলিয়া সফর নিয়ে দোটানায় আছেন পাকিস্তানি তারকা বোলার হাসান আলী। ইনজুরির কারনে তিন ম্যাচের টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলা নিয়ে সংশয় আছে তার। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দুইদিনের জাতীয় ট্রেনিং ক্যাম্প শুরু করেছে পাকিস্তান দল। যেখানে বোলিং কোচ ওয়াকার ইউনুস ঘরোয়া লিগের ১৫ জন বোলারকে ডেকেছেন। ইনজুরির কারনে এই ট্রেনিং ক্যাম্পে ডাক পাননি ডানহাতি বোলার হাসান আলী।  অন্যদিকে ডেঙ্গু জ্বর থেকে সুস্থ হয়ে তরুন পেসার শাহীন শাহ আফ্রিদি এরই মধ্যে ক্যাম্পে বোলিং শুরু করেছে। পাকিস্তানি কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক সামনের মাসে টেস্টের দল ঘোষনায় সমস্যায় পড়বেন। কারণ মোহাম্মদ আমির ও ওহাব রিয়াজ সংক্ষিপ্ত ফরম্যাটে মনযোগী  হতে টেস্ট থেকে সরে দাড়িয়েছেন।