সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা
সাটুরিয়া উপজেলার পানাইজুরী গ্রামে রবিবার সকালে সাপের কামড়ে মো. আব্দুল রাজ্জাক হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। জানা যায়, উপজেলার পানাইজুরী গ্রামের মৃত সেন্টু ব্যাপারী আলীর ছেলে ও তিন সন্তানের জনক মো. আব্দুল রাজ্জাক হোসেন বাড়ির পাশে মালশী গ্রামের বিলে মাছ ধরতে যায়। এ সময় তাকে বিষধর সাপ পায়ে কামড় দেয়। তাকে সাটুরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
