রাজশাহীতে পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২১:৩৭

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার এসআই শাহিনের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রবিবার সকালে এই চুরির ঘটনা ঘটে বলে শাহিন জানান।

তিনি বলেন, রাজশাহী সাগরপাড়া রানীপুকুরে আব্বা-আম্মা টাওয়ার নামের বাড়িটির ৩য় তলায় থাকতেন পরিবার নিয়ে। ছুটি নিয়ে সপরিবারে গ্রামের বাড়িতে যান তারা। দুপুর সাড়ে ১২টার দিকে চোর তার বাড়িতে ঢুকে তালা ভেঙে বেশকিছু জিনিস নিয়ে যায়। এই বিষয়ে থানায় অভিযোগ করবেন বলে জানান তিনি।