ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
ছাতকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতটি স-মিল থেকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছাতক শহরে অবস্থিত এসব স-মিলকে বিভিন্ন অঙ্কের জরিমানা আদায় করা হয়। আপডেট লাইসেন্স ও বৈধ কোনো কাগজপত্র না থাকায় বাংলাদেশ করাত কল আইনে এসব স-মিলের জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে শহরের আবুল কালাম স-মিল থেকে ৫ হাজার, তাহমিদ স-মিল থেকে ১০ হাজার, রবিন স-মিল থেকে ৫ হাজার, ভাই-ভাই স-মিল থেকে ১০ হাজার, রনক স-মিল থেকে ১০ হাজার, বশির মিয়া স-মিল থেকে ৫ হাজার ও আচ্ছা মিয়া স-মিল থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে। এ সময় ছাতক বিট ও ফরেস্ট কর্মকর্তা নিশিত চক্রবর্তী, ছাতক থানার এসআই সুমন, ভূমি অফিসের নাজির লাল মিয়াসহ ফরেস্ট বিভাগের লোকজন ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
