জামালপুর-১: বিএনপির প্রার্থিতা স্থগিত হাইকোর্টে

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৭:৩০

দুদকের মামলায় দণ্ডিত জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের প্রার্থিতা প্রত্যাহার করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের দেওয়া একটি আদেশে তার প্রার্থিতা স্থগিত করা হয়। 

জানা যায়, জামালপুর-১ আসনের এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের ও তার স্ত্রী এবং ছেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। মামলায় ২০০৮ সালে পৃথকভাবে তার ৮ বছরের কারাদণ্ড হয়। এ অবস্থায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এম রশিদুজ্জামান মিল্লাত বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পান এবং মনোনয়নপত্র দাখিল করেন। 

বাছাই পর্বে মিল্লাতের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং অফিসার। রশিদুজ্জামান মিল্লাত রিটার্নিং অফিসারের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলে নির্বাচন কমিশন মিল্লাতের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন। নির্বাচন কমিশনের রায় নিয়ে এম রশিদুজ্জামান মিল্লাত ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নামেন। 

আরো পড়ুন: ট্রাম্পের অপকর্ম ঢাকার দায়ে আইনজীবী কোহেনের কারাদণ্ড

এরপর নির্বাচন কমিশনারের রায়ের বিরুদ্ধে রিট আবেদন করেন একই আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান এমপি আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ রিটার্নিং অফিসারের রায় বহাল রাখেন। ফলে উচ্চ আদালতের আদেশে রশিদুজ্জামান মিল্লাতের প্রার্থিতা স্থগিত হয়।  

ইত্তেফাক/জেডএইচ