হুইলের নতুন পথচলা

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২২:১৪

নিয়মিত ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি অংশগ্রহণকারীদের আকৃষ্ট করতে হুইল জয়যাত্রা মেলায় থাকবে আকর্ষণীয় পুরস্কার ও র্যাফল ড্রয়ের ব্যবস্থা। হুইল জয়যাত্রার মেলায় সব থেকে ভালোভাবে ব্যবসা পরিচালনাকারী তিন জন নারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে জিতে নিতে পারবেন যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার টাকা। বিজয়ীরা এই অর্থ বিনিয়োগের মাধ্যমে নিজেদের ব্যবসাকে এগিয়ে নিতে পারবেন ভবিষ্যতে। এছাড়া বাংলাদেশে এরকম অসংখ্য গ্রামীণ নারীকে উদ্বুদ্ধ করতে বিজয়ী তিন দম্পতির ছবি ও গল্প ছাপা হবে হুইলের প্যাকেটে।

আর এভাবেই স্বামী-স্ত্রী দুজনের দুই হাতে তৈরি হওয়া জয়যাত্রার গল্প ছড়িয়ে যাবে সারাদেশে। গত ১৯ অক্টোবর জয়যাত্রাবিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয় স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাডিশনাল সেক্রেটারি (এসডিজি) মোহাম্মাদ মোকাম্মল হোসেইন, ইউনিলিভার বাংলাদেশের হোম কেয়ার বিভাগের মার্কেটিং ডিরেক্টর তানজিন ফেরদৌস, ইউনাইটেড পারপাসের বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর শ্রীরামাপ্পা গনচিকারা। —প্রেস বিজ্ঞপ্তি