বিতর্কের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল স্থগিত করা হয়েছে। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্থগিতের নোটিস দিয়েছে প্রশাসন। ফলাফল স্থগিতের বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম। রাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন তিনি। দ্রুত এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে ওয়েবসাইটে দেওয়া হবে বলেও জানান তিনি।
