সংক্ষিপ্ত প্রশ্ন
বিজ্ঞান
মহাবিশ্ব
১. কোন যন্ত্রের সাহায্যে অনেক দূরের বস্তুও বড় দেখায়?
উ: দূরবীক্ষণ।
২. মহাকাশের গ্রহ, নক্ষত্র এবং গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা কোন যন্ত্র ব্যবহার করে থাকেন?
উ: দূরবীক্ষণ।
৩. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কি.মি?
উ: ৩,৮৪,৪০০ কি.মি.।
৪. আলো প্রতি সেকেন্ডে প্রায় কত কি.মি. বেগে চলে?
উ: ৩,০০,০০০ কি.মি.।
৫. চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে?
উ: ১.৩ সেকেন্ড।
৬. সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে কত সময় লাগে?
উ: ৮ মিনিট।
৭. প্রতি গ্যালাক্সিতে গড়ে কত কোটি নক্ষত্র রয়েছে?
উ: দশ সহস্র কোটি।
৮. মিল্কিওয়ে একটি কী?
উ: গ্যালাক্সি।
৯. কার মতে, প্রতি গ্যালাক্সিতে গড়ে দশ সহস্র কোটি নক্ষত্র রয়েছে?
উ: স্যার এডিংটন।
১০. মহাকাশ সম্পর্কিত গবেষণাকে কী বলা হয়?
উ: জ্যোর্তিবিজ্ঞান।
১১. বিজ্ঞানীরা মহাবিশ্ব সম্পর্কে জানার জন্য বিভিন্ন ধরণের কী ব্যবহার করছেন?
উ: প্রযুক্তি।
১২. সৌরজগতের গ্রহগুলো কাকে কেন্দ্র করে ঘুরছে? উ: সূর্যকে।
১৩. মহাকাশ পর্যবেক্ষণের জন্য বর্তমানে বিজ্ঞানীরা কী স্থাপন করেছেন?
উ: মহাকাশ গবেষণা কেন্দ্র।
১৪. সৌরজগতের একটি গ্রহের নাম লিখ?
উ: পৃথিবী।
১৫. যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কী বলে?
উ: কক্ষপথ।
১৬. সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে কী বলে?
উ: বার্ষিক গতি।
১৭. সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে?
উ: ৩৬৫ দিন ৬ ঘন্টা।
১৮. সূর্যের চারদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবী কিসের মতো নিজ অক্ষের উপরে ঘুরছে?
উ: লাটিমের।
১৯. নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর কী বলে?
উ: আহ্নিক গতি।
২০. নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে?
উ: ২৩ ঘন্টা ৫৬ মিনিট।
২১. কোন বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখাকে কী বলা হয়?
উ: অক্ষ।
২২. পৃথিবীর অক্ষরেখাটি পৃথিবীকে কোন মেরু বরাবর ছেদ করেছে?
উ: উত্তর-দক্ষিণ।
