রাজশাহীতে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৯

রাজশাহীতে জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে জেলার তানোর এবং দুর্গাপুর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। দুপুরে সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এদের মধ্যে দুইজনকে তানোর এবং চারজনকে দুর্গাপুর থেকে গ্রেপ্তার করা হয়। তানোর থানার ওসি রেজাউল ইসলাম এবং দুর্গাপুর থানার ওসি আবদুল মোতালেব এ তথ্য নিশ্চিত করেছেন। 

তানোর থানা পুলিশ জানায়, উপজেলা জামায়াতের আমির সিরাজুল ইসলামকে তানোর পৌর এলাকার সিন্দুকা মহল্লা থেকে এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জুয়েল রানাকে উপজেলার গোবিনপুর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের নাশকতার পরিকল্পনার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুনঃ গাজীপুরে বিএনপি প্রার্থী ফজলুল হক মিলন গ্রেফতার

অন্যদিকে দুর্গাপুর থানা পুলিশ জানায়, জামায়াত নেতা উপজেলার বাজুখলসী গ্রামের শাহ আলম (২৭), উজানখলসী গ্রামের জাবের আলী (৪৩), গোপালপুর গ্রামের শাহাজাহান আলী (৪৪) ও আলীয়াবাদ গ্রামের জিল্লুর রহমানকে (৪২) নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে সবাইকে নাশকতার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/কেকে