গাজীপুরে পুকুরপাড়ে পুঁতে রাখা অজ্ঞাত (৩৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের পোড়াবাড়ি এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান জানান, পোড়াবাড়ির কোনাপাড়া এলাকার পুকুর পাড়ের একটি গর্তে নারীর চুল দেখে লাশ আছে সন্দেহে স্থানীয়রা পুলিশে খবর দেয়। দুপুর দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুড়ে লাশটি উদ্ধার করে।
আরো পড়ুন: স্ত্রীকে গালাগালি, অপমানে স্বামীর আত্মহত্যা
স্থানীয়দের বরাত দিয়ে মিজানুর রহমান জানান, বুধবার গভীর রাতে শিয়াল গর্ত করে ওই নারীর লাশ উঠানোর চেষ্টা করছিল। সকালে স্থানীয়রা চুল দেখে নারীর লাশ দেখতে পায়। আনুমানিক ১০-১২ দিন আগে হত্যা করার নারীর শরীরে কোন পোশাক ছিলনা। লাশ পচেঁ যাওয়ায় শরীরে কোন আঘাত ছিল কি না তা বোঝা যায়নি। ওই নারীকে হত্যার পর দুর্বৃত্তরা লাশ পুকুরপাড় গর্ত করে মাটিচাপা দিয়ে রাখে। লাশের পরিচয় শনাক্ত এবং জড়িতদের বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
ইত্তেফাক/বিএএফ
