দখলমুক্ত হলো কলমাকান্দার নাজিরপুর খেলার মাঠ

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২১:৪৮

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা

কলমাকান্দায় ঐতিহাসিক নাজিরপুর খেলার মাঠটি সোমবার কাঠ ব্যবসায়ীদের কবল থেকে দখলমুক্ত করা হয়েছে। মাঠের পাশের পাঁচটি করাত কলের ব্যবসায়ীরা বিপুল পরিমাণ কাঠ মাঠটিতে রাখত। এতে চার-পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সকল প্রকার খেলাধুলা হতে বঞ্চিত ছিল।  উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেক তালুকার বলেন, ইউএনও মো. জাকির হোসেনের উদ্যোগে মাঠটি দখলমুক্ত হয়েছে।