প্লাস্টিকের মোড়ক ব্যবহারের দায়ে জরিমানা

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২১:৫০

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

রাউজানে প্লাস্টিকের মোড়ক ব্যবহারের দায়ে এক অটো রাইচ মিলকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত হাজী সলেমান অটো রাইচ মিলকে জরিমানা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, হাজী সলেমান অটো রাইচ মিলে প্লাস্টিক মোড়কে চাল রাখার দায়ে জরিমানা করা হয়।