পুকুরে ডুবে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২১:৫১

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের মাধবপুর গ্রামে সোমবার সকালে পানিতে ডুবে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। ইলেকট্রিক মিস্ত্রি রুবেল সেখের অন্তঃসত্ত্বা স্ত্রী বৃষ্টি বেগম পুকুরে গোসল করতে গেলে পা পিছলে পড়ে ডুবে যায়। বাড়ির পাশের লোকজন দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।