১০ টন পলিথিন জব্দ ৫ লাখ টাকা জরিমানা

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২২:০০

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা মহানগরের চকবাজার থানার ওয়াটার ওয়ার্কস রোড এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১০ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। একই সঙ্গে জরিমানা করা হয়েছে ৫ লাখ টাকা।

নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে গতকাল দুপুরে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে একটি টিম ঢাকা মহানগরের চকবাজার থানার ওয়াটার ওয়ার্কস এলাকায় দুইটি কারখানা ও দুইটি গোডাউনে অভিযান চালিয়ে আনুমানিক ১০ টন পলিথিন ও দানা জব্দ এবং ৫ লাখ টাকা জরিমানা আদায় করেন। এ অভিযানে সহায়তা করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের পরিদর্শক মির্জা আসাদুল কিবরীয়া ও নমুনা সংগ্রহকারী রাসুল ইয়া বারী (কামাল)। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রয়োজনীয় ফোর্স উপস্থিত ছিল।