আঁধার কালো রাত কেটেছে নেই তো কোনো ভয় সম্ভাবনার দোর খুলেছে নতুন সূর্যোদয়। জাগছে মানুষ জাগরণে আজ আলোরই জয় অমানিশার ঘোর কেটেছে আর কি বলো ভয়? আশার আলো বীজ বুনেছে আর হতাশা নয় পরিচয়ের গগনে তাই নতুন সূর্যোদয়।