ঢাকায় জরুরি অবতরণ করেছে সাউদিয়া এয়ারলাইন্সের একটি বোয়িং বিমান। বিমানটি চীনের গুয়াংজু থেকে সৌদি আরবের রিয়াদে অবতরণ করার কথা ছিল। কিন্তু বিমানের একটি ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
গুয়াংজু থেকে ২৯৯ জন যাত্রী নিয়ে স্থানীয় সময় বিকেল ৪টা ২৩ মিনিটে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের এসভি ৮৮৫ ফ্লাইটটি ছেড়ে আসে। ফ্লাইটটি রিয়াদে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় অবতরণের কথা ছিল। কিন্তু বাংলাদেশের কাছাকাছি আসার পর বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে পাইলট শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সাউদিয়ার বিমানটি অবতরণ করে।
