শাকিল আহমেদ
ডা. দিলরুবা সুমাইয়া একজন মেডিক্যাল অ্যাসথেটিসিয়ান এবং পারমানেন্ট মেকআপ আর্টিস্ট। তিনি জেএইচ সিকদার উইমেন্স মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে এমবিবিএস পাশ করে অ্যাসথেটিক মেডিসিনের ওপর জার্মানির- Institute of Laser & Aesthetic Medicine থেকে ফেলোশিপ সম্পন্ন করেছেন। এছাড়া স্পেশাল অ্যাসথেটিক অ্যান্ড পার্মানেন্ট মেকআপের ওপর থাইল্যান্ড এবং ইন্ডিয়া থেকে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি ভেল্লা অ্যাসথেটিকস এবং ভেল্লা লেজার কেয়ার নামে দুটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। এই দুই প্রতিষ্ঠান থেকে কেমিক্যাল পিলিং, এন্টি এইজিং ট্রিটমেন্ট, লেজার ট্রিটমেন্ট, পার্মানেন্ট হেয়ার রিমুভাল, মাইক্রো নিডলিং, মুখের গর্ত দূর, লিড শেডিং, শ্বেতী রোগ, ওয়েট রিডাকশন, ব্রণ, মেছতা, তিল ওঠানো, আই ব্রুস মাইক্রোব্লোডিংসহ মেডিক্যালিও নানা ধরনের বিউটি ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে। এ দুই প্রতিষ্ঠানের সার্ভিসগুলোর মধ্যে পারমানেন্ট মেকআপ, লেজার থেরাপি এবং শ্বেত রোগীদের জন্য ভিটিলিগো কেমো ফ্লেজ খুবই জনপ্রিয়তা পেয়েছে। এই ট্রিটমেন্টটি ভেল্লা অ্যাসথেটিকস ছাড়া বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো প্রতিষ্ঠান প্রদান করছে না। এখানে চুলের জন্যও বিভিন্ন চিকিত্সা দেওয়া হচ্ছে এবং ওজন কমানোর ব্যবস্থাও রয়েছে।
আইতুম ম্যাটারনিটি অ্যান্ড জেনারেল হসপিটালে রেসিডেন্ট মেডিক্যাল অফিসার হিসেবে তিনি তার কর্মজীবন শুরু করেন। এর পর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেন্স লিমিটটেডের ইন-হাউজ ডাক্তার হিসেবেও করপোরেট সেক্টরে কাজ করেছেন। বৈচিত্র্যময় কর্মজীবনে তিনি একটি গ্রুপ অব কোম্পানির ডেপুটি চিপ, বিজনেস ডেভেলপমেন্টের দায়িত্ব পালন করেন। ডাক্তারি পেশায় নিজের জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে তিনি ডিফাম হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের সঙ্গে যুক্ত হন। এছাড়া, দায়িত্ব পালন করেছেন শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজের লেকচারার হিসেবে। হসপিটাল, করপোরেট সেক্টর এবং বিজনেস ডেভেলপমেন্টের জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে তিনি নিজেই মানুষের জন্য কিছু একটা করার তাগিদ অনুভব করেন।
বিজনেস ডেভেলপমেন্টের কাজে দায়িত্ব পালনের সময় ডা. দিলরুবা সুমাইয়া মেডিক্যাল ট্যুরিজম, অ্যাসথেটিকস ট্রিটমেন্টের বিষয়গুলো খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেন। তিনি যখন এই বিষয়গুলো নিয়ে গবেষণা করছিলেন তখন খুব আগ্রহের সঙ্গে লক্ষ্য করেন, পারমানেন্ট মেকআপ নিয়ে বাইরের দেশগুলোতে খুব গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন। সম্ভাবনাময় এই খাতের উজ্জ্বল ভবিষ্যত্ দেখতে পেয়ে তিনি তখন থেকে পারমানেন্ট মেকআপ নিয়ে কাজ শুরু করেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি এএফএম শামসের মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন। এই ট্রাস্টের অধীনে প্রত্যেক মাসের প্রথম শুক্রবার ঢাকার তেজগাঁয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়ে থাকে। অ্যাসথেটিকস মেডিসিনের চর্চা বাংলাদেশে প্রায় ১৫ বছর ধরে চলে আসলেও পারমানেন্ট মেকআপ এ ট্রিটমেন্ট শুরু হয়েছে ভেল্লা অ্যাসথেটিকসের হাত ধরে। ডা. দিলরুবা সুমাইয়া স্বপ্ন দেখেন বাংলাদেশের প্রত্যেক নারী সৌন্দর্য্য চর্চায় সঠিক উপাদান ও সঠিক ট্রিটমেন্ট গ্রহণ করে সব রকম হয়রানি এবং প্রতারণা মুক্ত থাকবে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ডা. দিলরুবা সুমাইয়া প্রতি মাসে বেশ কিছু রোগীকে ফ্রি সার্ভিস প্রদান করছেন।
