আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়া উপজেলা শহর টু ঘোষেরহাট সড়কের রাজিহার এলাকায় বেইলি ব্রিজের অ্যাপ্রোচ সড়কে ট্রাক দেবে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে মঙ্গলবার দুপুর থেকে ব্রিজের দুই পাশে আটকা পড়ে ভারী যানবাহন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে ঘোষেরহাট থেকে উপজেলা সদরে যাবার পথে গাছ বোঝাই একটি ট্রাক বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্মাণাধীন রাজিহার এলাকায় বক্স কালভার্টের স্থানে নির্মিত বিকল্প বেইলি ব্রিজের এপ্রোচ সড়কে দেবে যায়। ব্রিজের গোড়ায় ট্রাক দেবে যাওয়ায় ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ট্রাকটি অপসারণ করে সড়ক যোগাযোগ সচল রাখতে ইতিমধ্যেই ট্রাক কর্তৃপক্ষ ও কালভার্ট নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান এম খান গ্রুপের লোকজন কাজ করছে বলে জানিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মো. ফরহাদ হাসেন।
