স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২১:০৫

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুুর শহরে স্ত্রী সালমা বেগমকে (৩৮) হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত হচ্ছে গফুর মিজি। মঙ্গলবার চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এ রায় দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২০ অক্টোবর রাতে স্বামীর দেরি করে বাসায় ফেরা নিয়ে কথা কাটাকাটি হয়। পরদিন ভোরে সালমার ছোটো ভাই সাইফুল ঘুম থেকে উঠে বোনের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। এ ব্যাপারে সালমার মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আসামি গফুর মিজিকে আটক করে আদালতে সোপর্দ করে।