ফটো ক্যাপশন

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২১:০৯

হাইপার মার্কেট-হোলসেল ক্লাব লিমিটেডের সঙ্গে কো-ব্র্যান্ডেড ক্রেডিট ও প্রিপেইড কার্ড এবং ঢাকার যমুনা ফিউচার পার্কে একটি যৌথ লাউঞ্জ চালু করেছে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)। সম্প্রতি যমুনা ফিউচার পার্কে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এস এম  রেজাউল করিম, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম ইসলাম, হোলসেল ক্লাব লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম প্রমুখ

০০০

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে প্যারেন্টস ফোরাম ফর ডিফারেন্টলি অ্যাবল (পিএফডিএ) নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। গতকাল ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম পিএফডিএর সভাপতি সাজিদা রহমান ড্যানির কাছে আনুষ্ঠানিকভাবে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন

০০০

সম্প্রতি সমুদ্রসৈকত কক্সবাজারে উত্তরা মোটরসের বার্ষিক ডিলার কনফারেন্স-’১৯ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ২৮২ জন মোটরসাইকেল ও থ্রি হুইলার ডিলার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান। উপ-ব্যবস্থাপনা পরিচালক ডুরান্ড মেহদাদুর রহমান, নির্বাহী পরিচালক কাজী ইমদাদ হোসেন, হেড অব বিজনেস প্লানিং নাইমুর রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন

০০০

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ১৩৬তম শাখা গতকাল রাজধানীর মিরপুরের পল্লবীতে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তারিকুল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ। ব্যাংকের পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ফিরোজুর রহমান, মো. জাহেদুল হক এবং মো. নাজমুস সালেহীন এ সময় উপস্থিত ছিলেন