ভ্রমণের সময় অনেকেই তাড়াহুড়া করতে গিয়ে মোবাইলের চার্জার নিতে ভুলে যান। আবার অনেক সময় এমন হয় যে, ভ্রমণে বেড় হওয়ার পর চার্জারটি নষ্ট হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে জরুরি চার্জার কিনতে পারা যায় না। এমন সমস্যার একটি অন্যরকম সমাধানও রয়েছে। আপনি যেখানে বেড়াতে যাচ্ছেন হয়তো সেখানে ল্যাপটপ বা স্মার্ট টিভি রয়েছে। বিশেষ করে হোটেলে স্মার্ট টিভি থাকে। একটি ইউএসবি কেবল দিয়ে খুব সহজেই স্মার্ট টিভি থেকে চার্জ করতে পারবেন আপনার মোবাইল ফোনটিকে।
