গাজীপুরে নিরাপদ সড়ক দিবস পালিত

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২১:৩৬

গাজীপুর প্রতিনিধি

নানা কর্মসূচির মাধ্যমে গাজীপুরে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, শোভাযাত্রা ও সড়ক নিরাপত্তা বিষয়ে লিফলেট বিতরণ প্রভৃতি। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে গাজীপুর বিআরটিএ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নগরীর চান্দনা চৌরাস্তা মোড়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি থেকে পথচারী ও পরিবহন চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুর ইসলামের সভাপতিত্বে নিরাপদ সড়কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভায় বক্তব্য দেন গাজীপুর হাইওয়ে পুলিশের এসপি আলী আহমদ খান, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফ উদ্দিন, গাজীপুর বিআরটিএ-এর সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন মন্টু, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান আহমাদ সরকার, নিরাপদ সড়ক চাই-এর জেলা সভাপতি লোকমান হোসেন, জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর ইয়াকুব আলী, বিআরটিএ মোটরযান পরিদর্শক কামরুজ্জামান প্রমুখ।