চট্টগ্রামে মেসে অভিযান ২২ শিবির নেতাকর্মী আটক

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২২:১১

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার বগারবিল এলাকায় ছাত্রশিবির অধ্যুষিত তিনটি বাসাবাড়ি ও মেসে অভিযান চালিয়ে শিবিরের ২২ নেতাকর্মীকে আটকের কথা জানিয়েছে পুলিশ। গত সোমবার রাত ১২টা থেকে ভোর পর্যন্ত মেসগুলোতে অভিযান চালানো হয়।

বাকলিয়া থানার একজন পুলিশ কর্মকর্তা জানান, মহানগরীর বিভিন্ন এলাকায় মেসে অবস্থান নিয়ে ছাত্রশিবির বড়ো ধরনের নাশকতার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। এরই ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। বেশ কয়েকজনকে আটকের পর যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। এই অভিযানে নগরীর সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ শাখা ও দারুল উলুম মাদ্রাসা শাখা ছাত্রশিবিরের সেক্রেটারিসহ ২২ জনকে আটক করা হয়েছে।