বাসাইলে নিখোঁজের এক সপ্তাহ পর মাটি খুঁড়ে কেসত মন্ডল (৩৮) নামের এক সিঙ্গাপুর প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর গ্রামে একটি সড়কের পাশ থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত কেসত মন্ডল ওই গ্রামের মৃত বুমচান মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কেসত মন্ডল গত ৬ ডিসেম্বর সন্ধ্যার দিকে স্থানীয় বাজার থেকে নিখোঁজ হয়। পরের দিন ৭ ডিসেম্বর নিহতের পরিবার বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরে সৈদামপুরের একটি সড়কের পাশে মাটির নিচে নিহতের হাত দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মাটি খুঁড়ে তার লাশটি উদ্ধার করে।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহিন বলেন, নিহতের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
