আপনার রাশিফল

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২০:১৪

মুহম্মদ আনিসুল হক

২৪ অক্টোবর ২০১৯ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার

আজ ৮ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ এবং ২৪ সফর ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-০০ মিনিটে এবং সূর্যাস্ত ৫-২৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : শুক্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা : ৬ ও ৯। শুভবার : শুক্র ও মঙ্গলবার। শুভ রত্ন :  হীরা ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

প্রেম ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষকে মনের কথা স্পষ্টভাবে প্রকাশ করুন। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। সৃজনশীল কাজে সুফল পাবেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। মন ভালো থাকবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। কাজকর্মে উত্সাহ বোধ করবেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। ছোটো ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। মন ভালো থাকবে। আত্মীয়দের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাতে পারেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কোনো কাজে অবদানের স্বীকৃতি পেতে পারেন। শরীর ভালো থাকবে। দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

শরীর ভালো যাবে না। পুরোনো কোনো রোগের পুনরাক্রমণ হতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। কোনো  আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কোনো ধরনের সামাজিক সংকটের উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। শরীর অসুস্থ হতে পারে। অবহেলা না করে চিকিত্সা নিন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যাবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। রোমান্স ও বিনোদন শুভ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শরীর খুব একটা ভালো যাবে না। পেটের পীড়ায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। কর্মস্থলে যাবতীয় ঝামেলা এড়িয়ে চলুন।