আইফোনের ডার্ক মুডে ব্যাটারি সাশ্রয় ৩০%

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২০:৪১

আইফোনের সঙ্গে  আমরা কমবেশি পরিচিত। বাজারে থাকা অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ ফিচার হলো ডার্কমুড। ডার্কমুডের প্রতি ব্যবহারকারীদের বেশ আগ্রহ দেখা যায় ইদানিং। অনেকেই হয়তো জানেন না যে, ডার্কমুডে কী পরিমাণ ব্যাটারি সাশ্রয় হয়। তবে এটা অনেকেই জানেন যে, ডার্কমুডে অনেক অ্যানার্জি সেভ হয়।

আইফোনের অপারেটিং সিস্টেমের সাম্প্রতিক সংস্করণ আইওএস ১৩। এ সংস্করণের সবচেয়ে আকর্ষণীয় ফিচার ডার্কমুড। এটি শুধু চোখের আরামের জন্যই নয়, ব্যাটারির চার্জ সাশ্রয়েও বেশ কার্যকর বলে প্রমাণিত। ফোন বাফের এক পরীক্ষায় দেখা গেছে, আইফোনের ওএলইডি স্ক্রিন যুক্ত মডেলগুলোয় ডার্কমুড ব্যাটারি লাইফ বাড়িয়ে দেয়। 

দুইটি আইফোন এক্সএস ফোনের একটি স্বাভাবিক লাইট ও ব্রাইটনেস, অন্যটিকে ডার্কমুডে রেখে দুইটিতে ইউটিউব ভিডিও, টুইটার, গুগল ম্যাপস ও মেসেজিং অ্যাপে চ্যাট করে দেখা গেছে, যখন চার্জ ফুরিয়ে গিয়ে সাধারণ মুডে থাকা আইফোনটি বন্ধ হয়ে যায়, ডার্কমুডের ফোনটিতে তখনো ৩০ শতাংশ চার্জ থাকে। অবশ্য ফোনের ব্রাইটনেস লেভেলের ওপর ভিত্তি করেও ব্যাটারি লাইফ নির্ভর করে।

আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো— আইফোনের শুধুমাত্র ওএলইডি ডিসপ্লের মডেলগুলোতেই শুধু ডার্কমুডে ব্যাটারি সাশ্রয়ের প্রমাণ পাওয়া গেছে। এলসিডি স্ক্রিনেরআইফোনের ক্ষেত্রে এটি কার্যকর নয়।

                                    সূত্র : এন গেজেট