মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
উপজেলার পুরন্দপুর কাঠালতলা মোড়ে দর্শনা ডিলাক্স ও পূর্বাশা পরিবহন থেকে একদল সশস্ত্র ডাকাত নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলসহ প্রায় ১০ লক্ষাধিক টাকা ছিনতাই করে। এ সময় নারীসহ তিন জন আহত হন।
অপরদিকে দর্শনা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহন একই স্থানে ডাকাতির কবলে পড়ে। পূর্বাশা পরিবহনের হেলপার শুকুর আলী জানান, ড্রাইভার, সুপারভাইজার, হেলপার ও যাত্রীদের মারধর করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।
এ বিষয়ে মহেশপুর থানার এস আই আনিচুজ্জামান জানায়, ঘটনার পরপরই তারা ঘটনাস্থলে গিয়েছিল, তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এ বিষয়ে কোটচাঁদপুর সার্কেল আতিক হাসান জানান, ঘটনাটি তিনি জানতে পেরেছেন। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
