বিশ্বনাথকে পৌরসভায় উন্নীত করায় আনন্দ মিছিল

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২১:২৩

বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা

প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথকে পৌরসভায় উন্নীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে বুধবার উপজেলা শহরে বিশাল আনন্দ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ‘বাসিয়া সেতুর’ ওপর সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. পংকি খানের সভাপতিত্বে আনন্দ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর।