নোয়াখালী প্রতিনিধি
জেলা শহর মাইজদীর এম এ রশিদ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল আমিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং জড়িতকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) নোয়াখালী জেলা শাখা। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যাপক আলী আশরাফ, সাধারণ সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম ভুঁইয়া, শিক্ষক নেতা মোঃ ফারুক হোসেন, মোঃ রিয়াজ উদ্দিন , বাবু পলাশ চন্দ্রশীল ও মোঃ ইমাম উদ্দিন প্রমুখ।
