ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নির্বাচনে কাজী শোয়েব রশিদ সভাপতি ও আওলাদ হোসেন উজ্জল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রবিবার সমিতির নির্বাচন পরিচালনা বোর্ডের সভাপতি সুদীপ্ত কুমার দাস, সদস্য মোজাহারুল ইসলাম ওবায়েদ ও জাহিদ হোসেনের স্বাক্ষর করা এক চিঠিতে এ ফলাফল ঘোষণা করা হয়।
চিঠিতে জানানো হয়, মিয়া আলাউদ্দিন ও আমির হামজা সহসভাপতি, শরফুদ্দিন এলাহী সম্রাট ও খোরশেদ আলম সহ-সাধারণ সম্পাদক, আজগর হোসেন কোষাধ্যক্ষ, আবুল হোসেন সাংগঠনিক সম্পাদক, আর এম ইউনুস (রুবেল) সাংস্কৃতিক, সমাজকল্যাণ ও আইন সম্পাদক এবং উত্তম কুমার সিংহ রায়, রফিক উদ্দিন, রবিউল ইসলাম, ফারুক হোসেন মানিক, আশরাফুল ইসলাম বাবু ও সুমন কুমার সাহা সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৯-২১ এর সংশোধিত তফসিল অনুযায়ী কর্মকর্তা পদে প্রাপ্ত মনোনয়ন পত্রসমূহ যাচাই-বাছাই পূর্বক সবগুলো মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হওয়ায় এবং ১টি পদের বিপরীতে ১টি করে বৈধ মনোনয়নপত্র দাখিল হওয়ায় সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
