ইলেকট্রনিকস পণ্যের শোরুম ভিশন এম্পোরিয়াম-এ শুরু হয়েছে দুমাস ব্যাপী ‘হানি-বানি অফার’। এ অফারের আওতায় ভিশন এম্পোরিয়াম থেকে পণ্য কিনলে থাকছে মেগা হাউজফুল পুরস্কার, ঢাকা-সেন্টমার্টিন ট্রিপ, দশ হাজার টাকার গিফট ভাউচার এবং এক হাজার টাকার ক্যাশব্যাক ভাউচার ।
গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল এই অফারটির আনুষ্ঠানিক ঘোষণা দেন।
আরএফএল রিটেইল এর চিফ অপারেটিং অফিসার রাহাত জাহান শামীম, হেড অব মার্কেটিং মেহেদী হাসান ও ভিশন এম্পোরিয়ামের ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার মাহমুদুল হাসানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরএন পাল বলেন, ভিশন এম্পোরিয়াম বিয়ের মৌসুমকে কেন্দ্র করে অফারটি চালু করছে যা ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে একজন ক্রেতা সারাদেশে ভিশন এম্পোরিয়ামের ১৫০টি শোরুম থেকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার পণ্য কিনলে একটি কুপন পাবেন। কুপন থেকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে।
তিনি আরও জানান, হানি-বানি অফারের আওতায় ২৪০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে। এর মধ্যে প্রতি সপ্তাহে দুইজন করে মেগা হাউজফুল পুরস্কার, চারজন তারকার সাথে সেন্টমার্টিনে তিন দিন দুই রাত থাকার সুযোগ, আটজন ১০ হাজার টাকার গিফট ভাউচার এবং ১৬ জন এক হাজার টাকার ক্যাশব্যাক ভাউচার পাবেন। মেগা হাউজফুল পুরস্কারে থাকছে একটি ভিশন করে ৩২ ইঞ্চি এলইডি টিভি, ওয়াশিং মেশিন, ওভেন এবং ব্লেন্ডার। -প্রেস বিজ্ঞপ্তি
