আড়াইহাজারে এক কৃষকের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের রইছ উদ্দিনের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
গৃহকর্তা রইছ উদ্দিন জানান, রাত ৩টার দিকে ১০-১২ জনের মুখোশ পরিহিত ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নগদ ১০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকার ও তিন-চরটি দামি মোবাইল ফোনসহ মালামাল লুটে নেয়।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। আমরা ডাকাতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেষ্টা করছি।
