ঝিনাইদহে স্কুলছাত্রীকে গণধর্ষণ মামলায় একজন গ্রেফতার

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ২১:২৩

ঝিনাইদহ সদর উপজেলার মগরখালী গ্রামে ৯ম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। বুধবার রাতে মেয়েটির ভগ্নিপতি সদর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ একজনকে গ্রেফতার করে।

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, মঙ্গলবার রাতে মেয়েটি ঘরে ঘুমিয়েছিল। এ সময় চার জন দুর্বৃত্ত ভেতরে ঢুকে তাকে গণধর্ষণ করে। এরপর এলাকার আরো কতিপয় দুর্বৃত্ত পরিবারটির কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। খবর পেয়ে পুলিশ ঐ বাড়িতে যায়। তদন্তে গণধর্ষণের প্রমাণ পেয়ে মেয়েটিকে থানায় নিয়ে আসে। বুধবার রাতে মেয়েটির ভগ্নিপতি সদর থানায় মামলা করেন। এ ঘটনায় পুলিশ নুর ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে।