আনসার স্ট্রাইকিং ফোর্সকে গাড়ি প্রদান

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ২১:৪৬

বুধবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ‘আনসার স্ট্রাইকিং ফোর্স (এএসএফ)-এর সদর দপ্তর, ভাটারা, ঢাকায় ডাইনিং হল ও চিত্তবিনোদন কক্ষের উদ্বোধন করা হয়। এছাড়া এএসএফকে নিরাপত্তার দায়িত্ব পালনের লক্ষ্যে দুটি নতুন গাড়ি ও (পিকআপ) প্রদান করা হয়। মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনুষ্ঠানিকভাবে এ ডাইনিং হল ও চিত্তবিনোদন কক্ষের উদ্বোধন এবং পরিচালক ও অ্যাডমিনিস্ট্রেটর (আইসিটি) এবং কমান্ডার, এএসএফ রাসেল আহমেদের নিকট গাড়ি দুটির চাবি হস্তান্তর করেন।—প্রেস বিজ্ঞপ্তি