বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মিলন (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের মির্জাপুর বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক উপজেলার লক্ষীয়া এলাকার গোলাপ মিয়ার ছেলে ও লক্ষীয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাক্টরে করে খালার বাড়ি একই উপজেলার বাহাদিয়া এলাকায় যাচ্ছিল মিলন। এসময় পেছন দিক থেকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অনন্যা পরিবহনের একটি বাস ট্রাক্টরটিকে ওভারটেক করতে গেলে সংঘর্ষে ট্রাক্টরটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় চালক রাকিব ও স্কুলছাত্র আশিক। পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্কুলছাত্র আশিককে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন: আইসিএমএবিতে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনাসভা অনুষ্ঠিত

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অনন্যা পরিবহনের বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।’

ইত্তেফাক/এএএ