পুলিশ কর্মকর্তার নতুন পরিচয়

তার নাম শুনলেই ফিলিপাইনের অপরাধীদের হাড়ে কাঁপুনি ধরে। খাকি ইউনিফরম, হাতে একে-৪৭। কোমরে পিস্তল। বেল্টে বাঁধা থাকে গ্রেনেড। বন্দুকের নিশানা অব্যর্থ। পৃথিবীর যে কোনও প্রতিকূল জায়গায় লড়াইয়ের ক্ষমতা রাখেন। তিনি   ফিলিপাইন পুলিশের সাহসী পুলিশ কর্মকর্তা সোফিয়া লরেন ডেলিউ। কিন্তু দেশবাসী এবার তাকে দেখবে একেবারে অন্য আয়নায়। কারণ তিনি মিস আর্থ প্রতিযোগিতার বিশ্বা আসরে ফিলিপাইন থেকে প্রতিযোগিতায় সামিল হয়েছেন। ডানপিটে পুলিশ অফিসার এবার বিউটি কনটেস্টে।

IMG0

ফিলিপাইন পুলিশে সুন্দরী সোফিয়াকে বলা হয় ‘ফিলিপিনো-রোমানিয়ান বিউটি’। আপাত নিরীহ মুখটা দেখলে বোঝার সাধ্য নেই, এই মহিলাই এয়ার সাপোর্ট অপারেশন, জাঙ্গল সার্ভাইভাল-সহ একাধিক অপারেশনে প্রশিক্ষণপ্রাপ্ত। যেসব অপরাধী সোফিয়ার হাতে পিটুনি খেয়েছে কিংবা তার হাতে ধরা পড়ে জেলে দিন কাটাচ্ছেন কিংবা এই তরুণীর দাপট দেখেছেন তারা তার  এই সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করার খবরে রীতিমতো বিস্মিত হয়ে গেছেন। পুলিশের রাশভারি চাকরিতে অভ্যস্ত সোফিয়া কিভাবে হাসিমুখে মঞ্চে ক্যাটওয়াক করবেন তা দেখার অপেক্ষায় সবাই। -টাইমস অব ইন্ডিয়া