নেপালে শনিবারের শক্তিশালী ভূমিকম্পের আঘাতের পর আবারো আগামী সপ্তাহ থেকে এভারেস্টে আরোহণ শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার নেপালের এক সরকারি কর্মকর্তা এই তথ্য জানান।
ভূমিকম্পের কারণে এভারেস্টে বড় ধরনের তুষার ধসের ঘটনায় সেখানে ১৮ জনের প্রাণহানি ঘটেছে।
নেপালের পর্যটন বিভাগের প্রধান তুলসি গৌতম এএফপিকে বলেন, আগামী দুই থেকে তিনদিনের মধ্যে বিশ্বের সবচেয়ে উঁচু এই পর্বত চূড়ায় আরোহণের ল্যাডারগুলো মেরামত করা হবে এবং এতে আরোহণ অব্যাহত থাকবে। অভিযাত্রা থেকে একজনেরও সরে আসার কোনো কারণ নেই।