বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণে ২৫ আইএস যোদ্ধা নিহত

 
সিরিয়ার পূর্বাঞ্চলীয় দির এজোর প্রদেশের একটি বিস্ফোরক তৈরির কারখানায় শক্তিশালী বিস্ফোরণে ২৫ ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধা নিহত হয়েছে। বুধবার ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই খবর জানায়। খবর: এএফপির।
 
পর্যবেক্ষণ সংস্থাটি এক বিবৃতিতে জানায়, সন্ধ্যায় দির এজোর প্রদেশের আল-মায়াদিন শহরে আইএস-এর একটি বিস্ফোরক তৈরির কারখানায় শক্তিশালী একটি বিস্ফোরণ ঘটে। প্রথম বিস্ফোরণের পর আরো কয়েকটি বিস্ফোরণ ঘটে। এতে পুরো শহর কেঁপে ওঠে। এই ঘটনায় ২৫ আইএস যোদ্ধা নিহত ও প্রায় ২০ জন আহত হয়েছে।
 
এটা দুর্ঘটনা না ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা তাত্ক্ষণিকভাবে তা জানা যায়নি।