দ্বিতীয় সন্তানের জন্ম দিতে হাসপাতালে কেট মিডলটন

 
দ্বিতীয় সন্তানের জন্ম দিতে হাসপাতালে ভর্তি হয়েছেন ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন। স্থানীয় সময় শনিবার ভোর ছয়টায় লিনডু উইং অব সেন্ট ম্যারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
 
ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, স্বামী প্রিন্স উইলিয়াম একটি কারে করে তাকে নিয়ে হাসপাতালে গেছেন।