যোদ্ধারা ইরাকের উত্তরাঞ্চলের সংখ্যালঘু সম্প্রদায়ের ইয়াজিদির প্রায় তিনশো জিম্মিকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইয়াজিদি পোগ্রেস পার্টির এব বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার মসুল শহরের কাছে তাল আফার জেলায় তিনশো ইয়াজিদিকে হত্যা করেছে।
ইরাকের ভাইস প্রেসিডেন্ট ওসামা আল নুজাইফি এই হত্যাকাণ্ডকে ‘ভয়াবহ এবং বর্বরোচিত’ বলে বর্ণনা করেছেন।
গত বছর ইয়াজিদি সম্প্রদায়ের হাজার হাজার মানুষকে জিম্মি করেছে আইএস। বহু নারীকে তারা জোর করে যৌনদাসে পরিণত করে।
তবে কেন এই হত্যাকাণ্ড ঘটনানো হয়েছে কিংবা কিভাবে তাদের হত্যা করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।