নেপালে নিহতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে

 
নেপালে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে সাত হাজার ৪০ জনে দাঁড়িয়েছে। রবিবার ন্যাশনাল এমারজেন্সি অপারেশন সেন্টারের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
 
ঐ কর্মকর্তা জানান, ৭ দশমিক ৯ মাত্রার ঐ শক্তিশালী ভূমিকম্পে ১৪ হাজারেরও বেশি লোক আহত হয়েছে। ভূমিকম্পটি গত ২৫ এপ্রিল নেপালে আঘাত হানে। ঐ কর্মকর্তা বলেন, মৃতের এই সংখ্যা আরো বাড়তে পারে।
 
কর্মকর্তারা আরো বলেন, ভূমিকম্পের আঘাতে প্রতিবেশী ভারত ও চীনেও শতাধিক লোকের প্রাণহানি ঘটে।
 
সেখানে ধ্বংসস্তূপের ভেতরে আর কোন লোকের বেঁচে থাকার সম্ভাবনা না থাকায় এখন ত্রাণ প্রচেষ্টার ওপর বেশি নজর দেয়া হচ্ছে।