লিবিয়ার উপকূল থেকে পাঁচ হাজার ৮০০ এর বেশি অভিবাসীকে উদ্ধার করেছে ইতালি কোস্টগার্ড। এসময় ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ইতালি ও ফ্রান্সের জাহাজ ১৭টি আলাদা অভিযান চালিয়ে কাঠের ও রাবারের নৌকা থেকে তাদের উদ্ধার করে।
সকালে সিসিলি দ্বীপে ৭০০ অভিবাসীকে ইতালীয় জাহাজ থেকে নামানো হয়েছে।
ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় চলতি বছরেই কমপক্ষে এক হাজার ৭৫০ অভিবাসী মারা গেছেন। গত বছর এই সংখ্যা ছিল মাত্র ৯৬ জন।