ঘানার রাজধানী আক্রায় পেট্রোল স্টেশনে আগুন ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭৫ হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
বুধবার রাতে প্রবল বৃষ্টির পর ঐ পেট্রোল স্টেশনটিতে আগুনের সূত্রপাত হয়। বন্যা পরিস্থিতির কারণে সেখানে উদ্ধার তত্পরতা ব্যাহত হয়।
প্রবল বৃষ্টিপাতের সময় মানুষ স্টেশনটিতে আশ্রয় নেয়ার পর সেখানে আগুন লাগে বলে জানিয়েছে বিবিসির সংবাদদাতা।
দেশটির প্রেসিডেন্ট জোন ড্রামানি মাহামা জাতীয় শোক ঘোষণা করেছেন। স্থানীয় সময় সোমবার থেকে এই শোক পালন করা হবে। সূত্র: বিবিসি ও সিএনএন।