চীনের ইয়াংজি নদীতে জাহা ডুবে যাওয়ার ঘটনায় ৩৯৬ জন আরোহীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ৫০ জনের মতো নিখোঁজ রয়েছেন। শনিবার রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সোমবার রাতে টর্নেডোর আঘাতে জাহাজটি উল্টে যাওয়ার পর ক্যাপ্টেনসহ ১৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। জাহাজটিতে ৪৫৬ জন আরোহী ছিল।
IMG0
শুক্রবার উল্টানো জাহাজটিকে সোজা করা হয়। উদ্ধারকর্মীরা জাহাজটি কেবিনে কোনো লাশ আছে কিনা তা খুঁজে দেখছেন।
গত সোমবার রাতে ইয়াংজি নদী ধরে যাওয়ার সময় হুবেই প্রদেশের জিয়ানলি এলাকায় পর্যটকবাহী চারতলা জাহাজ ইস্টার্ন স্টার টর্নেডোর কবলে পড়ে উল্টে যায়। সূত্র: রয়টার্স।