ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে সৌদি আরব। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে বিবিসি এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র ব্যাটারি দিয়ে শনিবার সকালে খামিস মুশাইট শহরের কাছে ক্ষেপণাস্ত্র রুখে দেয়া হয়।
এর আগে শুক্রবার চার সীমান্তে সংঘর্ষে চার সৌদি সৈন্য ও বহুসংখ্যক হুথি বিদ্রোহী মারা গেছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। সূত্র: বিবিসি।