পূর্ব ইউক্রেনে সংঘর্ষে যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগ

 
 
 
    
 
 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরেশেংকো পূর্ব ইউক্রেনে সাম্প্রতিককালের সহিংস ঘটনায় হতাহতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা রাশিয়াকে গত ফেব্রুয়ারির শান্তি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছেন। খবর সিনহুয়ার।
 
গত শুক্রবার পূর্ব ইউক্রেনে সংঘর্ষ এবং এ ব্যাপারে  জি-৭ শীর্ষ সন্মেলনে কী করা যায়, তা নিয়ে টেলিফোনে আলোচনা করেন ওবামা ও পোরেশেংকো। সম্প্রতি কয়েক দিনে পূর্ব ইউক্রেনে সংঘর্ষে অনেক মানুষ নিহত হয়েছে। আলোচনায় ইউক্রেনের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর বলে জানান ওবামা। ৭ ও ৮ জুন শিল্পোন্নত সাতটি দেশের শীর্ষ সন্মেলন অনুষ্ঠিত হবে জার্মানির ব্যাভেরিয়ায়। সেখানে ইউক্রেন সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
 
সম্প্রতি যুক্তরাষ্ট্র বলেছে—তারা রাশিয়ার ওপর আরো অর্থনৈতিক আরোপের ব্যাপারে শিল্পোন্নত দেশগুলোকে অনুরোধ জানাবে।
 
এ ব্যাপারে রাশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, ‘পশ্চিমাদের পদক্ষেপ বিবেচনা করে সিদ্ধান্ত নেবে রাশিয়া।’