ব্রিটিশ রাজপরিবারের সর্বকনিষ্ঠ সদস্য প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের কন্যা শার্লট এলিজাবেথ ডায়ানার ছবি প্রথমবারের মতো গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। কেট মিডলটনের তোলা চারটি ছবিতেই বড় ভাই প্রিন্স জর্জের কোলে দেখা গেছে শার্লট এলিজাবেথ ডায়ানাকে।
IMG0
IMG1
IMG2
শনিবার রাতে টুইটারে পোস্ট করা ওই চারটি ছবিকে ‘বিশেষ’ বলে উল্লেখ করা হয়েছে।
গত ২ মে কন্যা সন্তানের জন্ম দেন মিডলটন। জন্মের দুদিন পর রাজ পরিবারের সর্বকনিষ্ঠ এই রাজকন্যার নাম ঘোষণা করা হয়। প্রিন্স উইলিয়ামের মা প্রিন্সেস ডায়ানার সম্মানের রাজশিশুটির নাম রাখা হয় শার্লট এলিজাবেথ ডায়ানা।