জি৭ সম্মেলনে যোগ দিতে জার্মানিতে ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জি৭ শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য রবিবার ভোরে জার্মানিতে পৌঁছেছেন। গ্রিসের অর্থনৈতিক সঙ্কট ও ইউক্রেনে ব্যাপক সহিংসতা এই সম্মেলনে কালো ছায়া ফেলবে।
 
প্রেসিডেন্ট ওবামাকে বহনকারী বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান গ্রিনিস মান সময় চারটা ১৫ মিনিটে মিউনিখে অবতরণ করে। সেখানে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠকের প্রাক্কালে ঐতিহ্যবাহী পোশাক পরে স্থানীয় অধিবাসীরা ওবামাকে স্বাগত জানান।